
স্টাফ রিপোর্টার : কাজী আসিফা খানম। ৭১ টেলিভিশন মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ এর মেয়ে। সে ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধাবী ছাত্রী হিসাবে সর্বোচ্চ নম্বর পায়। এছাড়াও তার বিভাগ থেকে সে জিপিএ-৫ পেয়ে সফলতার সাথে এইচএসসিতে উত্তীর্ণ হয়।
সোমবার ২৮ জুলাই শহরের নটরডেম স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত এক আনাড়ম্বর অনুষ্ঠানে মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
পারফরম্যান্স বেজস গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম, (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধিনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে তাকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে ৩১ জন শিক্ষার্থীরা ১০ হাজার টাকা এবং এইচএসসি শিক্ষার্থীরা ১৫ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার পান।
সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি শিব্বির আহমদ, শাহ মোস্তফা স্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের সাহেদ গাজী, অভিভাবক ও সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, ডোবাগাও বাহারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক, সাংবাদিক এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.