কুলাউড়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ১৫ হাজার গাছের চারা বিতরণ

July 31, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৩১ জুলাই দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। একটি গাছ মানে একটি প্রাণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও সময়োপযোগী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com