
স্টাফ রিপোর্টার॥ র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদসহ ১জনকে আটক করেছে। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ এ অভিযান পরিচালনা করেন। এসময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের ইয়াকুব আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখ থেকে বিভিন্ন প্রকারের ৭০ বোতল ভারতীয় মদসহ পিয়াস মিয়া (২২) নামের এক যুবককে আটক করে র্যাব।
আটককৃত পিয়াস জেলার চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের জালাল মিয়ার পুত্র। তাকে মাদকসহ চুনারুঘাট থানায় হস্থান্তর প্রক্রিয়াধীন আছে বলে শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব সাংবাদিকদের জানিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.