
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বাসার প্রবেশ মুখে কলাপসিবল গেইটের উপরেই ঘাপটি মেরে বসেছিল বিষধর পদ্ম গোখরা সাপ। সাপটি চোখে পড়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পরিবারের সদস্যরা। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সাপটিকে নিরাপদে উদ্ধার করে বনবিভাগের সহায়তায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেছে।
বুধবার ৬ আগস্ট রাত ৮টারদিকে শ্রীমঙ্গল শহরের পূর্বাশা আবাসিক এলাকার সিদ্দিকুর রহমান এর বাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সাপ উদ্ধারের সময় সহায়তা করেন পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।
সজল দেব জানান, বাসার কলাপসিবল গেইটে সাপটি দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে দ্রুত ওই বাসায় গিয়ে গেইটের উপর থেকে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তিনি আরও জানান, উদ্ধার করা সাপটির নাম পদ্ম গোখরা। এটি একটি প্রাণঘাতী বিষধর সাপ। তিনি আরও বলেন, পদ্মগোখরা বাংলাদেশে পাওয়া বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম, তবে এটি স্বভাবতই মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। আমাদের দায়িত্ব পরিবেশের উপকারি এই প্রাণীগুলোকে রক্ষা করা ও জনসচেতনতা বৃদ্ধি করা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.