স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ জেলায় কর্মরত সাংবাদিকদে সাথে চা চক্রের মাধ্যমে তিনি তার নির্বাচনি কর্মকান্ড তুলে ধরেন ও সকলের সার্বিক সহযোগিতা চান।
শনিবার ২৪ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় কালে তিনি জেলা পরিষদ নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন এবং নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হওয়ার জন্য তিনি মিডিয়া কর্মীদের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলার আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুর্শেদ আলম, এডভোকেট গোপাল দত্ত বাবলু ও এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম সিরাজী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.