
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে রঙ্গন মহিলা উন্নয়ন সংস্থার উদ্দোগে অটিজম শিশু ও দু:স্থ মহিলাদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৫ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় কুসুবাগস্থ স্থানীয় কার্যালয়ে মহিলা কাউন্সিলর শ্যামলী দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহা পরিচালক বনমালী ভৌমিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন শিল্পি রাকী ভৌমিক, কাউন্সিলর ফয়সল আহমদ, মৌলভীবাজার মডেল থানার (ওসি তদন্ত) নজরুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে ১৫০ জন অটিজম শিশু ও দু:স্থ মহিলাদেও মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.