
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার হয়েছে।
বুধবার ২০ আগস্ট শ্রীমঙ্গল থানার এএসআই আওলাদ হোসেন, এএসআই শরাফত আলী, এএসআই মো: নজরুল ইসলাম অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার মোহাজেরাবাদ গ্রামের ফিরোজ বক্র এর ছেলে মো: সুলতান আহমেদ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৪ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি উপজেলার লইয়ারকুল গ্রামের মো: মধু মিয়া ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উত্তসুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে রুকন মিয়া-কে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.