
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।
২৩ আগস্ট শনিবার শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামি উপজেলার টিকরিয়া গ্রামের মনির মিয়ার ছেলে আলীম মিয়াকে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.