
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধ ভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।
মঙ্গলবার ২৬ আগস্ট মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নির্দেশে সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মো. মহিবুল্লাহ আকন ভ্রাম্যমাণ আদালত পরিচারনা করে সিন্দুরখাঁন ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইজারাহীন বালু মহাল থেকে ৫০০ ঘনফুট বালু জব্দ করেন। অভিযানে সহযোগিতা করেন স্থানীয় প্রশাসনসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট।
অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় কোন বালু কারবারিকে আটক করা যায়নি।
অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে বলে জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.