
স্টাফ রিপোর্টার॥ ক্রাইষ্ট ফাউন্ডেশন অব বাংলদেশ (সিএফবি) মৌলভীবাজার এর উদ্যোগে ২৫ ডিসেম্বর রবিবার মৌলভীবাজার শহরস্থ খৃষ্টান মিশনে ব্যাপক উৎসাহ উদ্দিপনা মধ্যে দিয়ে বড়দিন পালিত হয়।
দিবসের কর্মসুচির মধ্যে ছিল প্রার্থনা সভা, প্রীতিভোজ খেলাধুলা সাংস্কুতিক অনুষ্ঠান দুস্থ ও অসহায়তায়দের মিষ্টি ও পুরস্কার বিতরন ইত্যাদি। বিকেলে চার্চ মিশন মাঠে পুরস্কার ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রাইষ্ট ফাউন্ডেশন অব বাংলদেশ (সিএফবি) মৌলভীবাজার শাখার চেয়ারপারর্সন আইভান সমদ্দারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নিমেরী সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন উপ-সহকারী পুলিশ পরিদর্শক আব্দুল মোতালিব,অপু প্রেন্টিস, শ্যামলী চন্দ, রিক্তা সমদ্দার, শৈৗরি রাজভল্লভ,শালেমী সরকার, সাব্বির আগমদ,পায়েল, ঝুমু, পিউ, সুজন ও সুজয় প্রমুখ। পরে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.