
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে উপজেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক শুক্রবার ২৯ আগস্ট সকাল ৯টায় স্থানীয় শাহ মোস্তফা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামীর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল জামায়াতের সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, উপজেলার কর্মপরিষদবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির আলোচনায় এডভোকেট আব্দুর রব বলেন একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতের নেতা কর্মীদের সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এছাড়াও এদেশের জনগণ যদি জামায়াতকে তাদের সেবা করার দায়িত্ব প্রদান করেন তাহলে জামায়াতে ইসলামী সেই দায়িত্ব সততা আন্তরিকতা ও দক্ষতার সহিত পালন করার জন্য প্রস্তুত রয়েছে বলেনও তিনি মন্তব্য করেন। দায়িত্বশীল বৈঠকে জামায়াতের প্রায় ২ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.