
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে বেসরকারি বিভিন্ন ডায়াগস্টিক সেন্টারে অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহম্পতিবার ৪ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর নির্দেশে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা সরকার অদ্রি'র নেতৃত্বে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক কেয়ার ডায়াগনস্টিক এ ১০ হাজার টাকা এবং হেলথলাইন ডায়াগনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ১টি মামলায় ১০ হাজার টাকা ও মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক এন্ড ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এর ১৩(২)ধারায় ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.