
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মা ভিলা ভবনে গ্যাসের চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
২৬ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোরশেদে এর ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। শিক্ষক গোলাম মোরশেদের ভাগনা পাপু মিয়া জানান, দুপুরে বাসার গ্যাসের চুলা বন্ধ করে চুলার উপর একটি বালিশ রেখে ঘর তালাবদ্ধ করে তারা বাহিরে যান হঠাৎ তালা বদ্ধ বাসা থেকে ধোওয়া বের হতে দেখে পাশের বাড়ির লোকজন মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌচ্ছে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।মৌলভীবাজার ফায়র সার্ভিসের ফায়ারম্যান আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.