মৌলভীবাজারের কমলগঞ্জে ইউপি সদস্যের বাড়ির দুই গোয়াল ঘর থেকে এক রাতে ১১টি গরু চুরি হয়েছে। ১ নভেম্বর শুক্রবার ভোররাতে রহিমপুর ইউনিয়নের এ চুরির ঘটনা ঘটেছে।
ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, গভীর রাতে চোরচক্র তার বাড়িতে প্রবেশ করে পাকা গেয়াল ঘরের দরজা ভেঙ্গে ৭টি এবং একই বাড়ির তার চাচাত ভাই আব্দুল মালিকের ৪ টি গরু নিয়ে যায়। তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে গাড়ির চাকার চিহ্ন দেখতে পাওয়া যায়। এতে ধারনা করা যায় চোরচক্রটি কৌশলে গাড়ি নিয়ে এসে গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান বলেন, ঘটনাটি তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করবে।
মৌলভীবাজারের কমলগঞ্জে ইউপি সদস্যের বাড়ির দুই গোয়াল ঘর থেকে এক রাতে ১১টি গরু চুরি হয়েছে। ১ নভেম্বর শুক্রবার ভোররাতে রহিমপুর ইউনিয়নের এ চুরির ঘটনা ঘটেছে।
ইউপি সদস্য আব্দুল মজিদ জানান, গভীর রাতে চোরচক্র তার বাড়িতে প্রবেশ করে পাকা গেয়াল ঘরের দরজা ভেঙ্গে ৭টি এবং একই বাড়ির তার চাচাত ভাই আব্দুল মালিকের ৪ টি গরু নিয়ে যায়। তিনি আরও বলেন, সকালে ঘুম থেকে জেগে গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পাশে গাড়ির চাকার চিহ্ন দেখতে পাওয়া যায়। এতে ধারনা করা যায় চোরচক্রটি কৌশলে গাড়ি নিয়ে এসে গরুগুলো চুরি করে নিয়ে গেছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) বদরুল হাসান বলেন, ঘটনাটি তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহন করবে। কমলগঞ্জ প্রতিনিধি॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.