
স্টাফ রিপোর্টার : শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) অসিফ মহিউদ্দীন, পিপিএম উপস্থিত ছিলেন। পদোন্নতি উপলক্ষে পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে আনিসুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার পেশাগত ও পারিবারিক জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.