
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা বিএনপি নেতা ও কালাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ হাজী ফটিক মিয়া বার্ধ্যক্ষ্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
বুধবার ১০ সেপ্টেম্বর দুপুর ১টা ৪০মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ আছর নামাজের পর শ্রীমঙ্গল রূপশপুর জামে মসজিদে অনুষ্টিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ বাদ-মাগরীব বরুণা মাদ্রাসা মসজিদে অনুষ্টিত হয়। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
উনার মৃত্যুতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও কালাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও দলের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেফরাত কামনা করেন এবং মরহমের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.