
এহসান বিন মুজাহির : শ্রীমঙ্গলে মাদক সম্রাট হিসেবে পরিচিত একাধিক মামলার আসামি ও মাদক কারবারি স্বপন মিয়াকে (৪২) পুলিশ গ্রেফতার করে শনিবার ২০ সেপ্টেম্ব দুপুরে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে।
থানা সুত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো: মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে শ্রীমঙ্গল শহরে অভিযান পরিচালনা করে মাদকের মূল হোতা স্বপন মিয়া (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি স্বপন মিয়া পৌর এলাকার সোনার বাংলা রোডের বাসিন্দা মৃত ছিদ্দিক মিয়া ও মাতা-মনোয়ারা খাতুন এর পুত্র।
পুলিশ জানায়, ২৪ আগস্ট রাত সাড়ে ১০টায় সোনার বাংলা রোডস্থ মাদক কারবারী স্বপন মিয়ার বাড়ির সামনে থেকে স্থানীয় জনসাধারণ ইয়াবাসহ আসামী আকাশ দাশকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেন। তখন ঘটনাস্থল থেকে মাদকের মূল হোতা কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়া পালিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে আটককৃত আসামীসহ আকাশ দাশসহ পলাতক আসামী স্বপন মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার মামলা নং ২৪ (০৮) ২৫ রুজু হয়। আসামী স্বপন মিয়া উক্ত মামলার পলাতক আসামী ছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। সে পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া এলাকায় জনশ্রুতি রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম জানান, কুখ্যাত মাদক ব্যবসায়ী স্বপন মিয়াকে অভিযান চালিয়ে আমরা গ্রেফতার করে শনিবার দুপুরে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.