
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ অর্থনৈতিক শুমারী ১৩ইং উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত জেলা রির্পোট প্রকাশনা সেমিনার অনুষ্ঠান ২৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক নন্দীনি দেব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলার রিপোট বই মোড়ক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। জেলা রির্পোট প্রকাশনা সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, স্থানীয় সরকারে বিভাগের উপ-সচিব জাকারিয়া,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। দেশের ৩য় অর্থনৈতিক শুমারী ২০১৩সালে ৩১মার্চ থেকে ৩১মে/ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ে সকল সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.