
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে টানা ৫ ঘন্টা ভোট গ্রহনের পর এখন গননার কাজ চলছে। অধিকাংশ ভোট কেন্দ্রে দূপুর ১২টা থেকে সাড়ে ১২ টার মধ্যে শতভাগ ভোট প্রদান করেন ভোটররা। ২৮ ডিসেম্বর বধুবার দূপূর ২ টার পর কেন্দ্রগুলোতে ভোট গননার কাজ শুরু হয়। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন,সাধারন সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২২ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে ২১ পদে মোট ১১৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। জেলার ৬৭টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় মোট (নির্বাচকমন্ডলীর সদস্য) ভোটার ৯৫৬ জন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.