
শংকর দুলাল দেব : রাজনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মাল্টিপারপাস হলরমে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল ওদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ মুহিতের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলনা মুফজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলম, উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নেয়ামত উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নীলয় রঞ্জন দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ খালিছ উর রহমান, শহীদ সুদর্শন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, রাজনগর আইডিয়েল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শংকর দুলাল দেব, সহ-সভাপতি হাছিনা বেগম, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক রেজওয়ানুল হক পিপুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ, আবুল হোসেন, দিলারা বেগম, , রজব আলী রানা, জুনেদ আহমেদ ও আব্দুল মজিদ চৌধুরী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পাঁচগাও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মতিউর রহমান, বিমলাচরন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গফুর, রাজনগর আইডিয়েল হাই স্কুলের সিনিয়র শিক্ষক আ.ক.ম মিজানুল হক ও অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি কাম হিসাব রক্ষক সুকান্ত দাসকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.