
শ্রীমঙ্গল প্রতিনিধি : ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ শ্রীমঙ্গল।
সোমবার ৬ অক্টোবর সকাল ১১টায় মৌলভীবাজার রোডস্থ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সামনে গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মো: সাইফুল ইসলাম বুলবুল, মনির মিয়া, সামছুদ্দুহা সেলিম, কাজী মহসীন রাহি, খন্দকার জাকির হোসেন, ছালেহ আহমদ সুমন, তারেক মিয়া, তানভীর রায়হান ওয়াসিম, হুসাইন আহমদ ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অদক্ষ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত এবং ইসলামী ব্যাংকসহ দেশের সকল ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.