
কুলাউড়া অফিস॥ মৌলভীবাজার জেলা পরিষদের নবনির্বাচিত প্রথম চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ আজিজুর রহমানের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ করেছেন জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সেলিম আহমদ।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে আজিজুর রহমানের বাসায় সৌজন্যে সাক্ষাৎ করতে গেলে ৫নং ওয়ার্ডের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদস্য সেলিম আহমদ। এসময় উপস্থিত ছিলেন কাদিপুর ইউপি সদস্য নজরুল ইসলাম ইরা, সাজু আহমদ, মনির উদ্দিন, জসিম আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.