ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্নসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালু সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর দুপুরে মৌলভীবাজার শহরের চৌমুহনা এলাকায় সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদের আয়োজনে সংগ্রাম পরিষদের আহবায়ক মাওলানা আহমদ বেলাল এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাফিজ আলাউর রহমান টিপু, প্রবীণ আলেম মাওলানা জামিল আনসারী, সমাজসেবক সিরাজ সিদ্দিকী, জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ফুয়াদ, শানে সাহাবা জাতীয় ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার মকবুল হোসেন খান, দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার শহর আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুল গাফফার, ছাত্র সমন্বয়ক শাহ মিছবাহ, হাফেজ ফাহাদ মর্দানি, নুরুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাওলানা মোজাহিদুল ইসলাম শাহীন, শাহ জালাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক আশরাফুর রহমান, কেন্দ্রীয় কমিটির সংগঠক জাতীয় যুবশক্তি জাকারিয়া ইমন, জেলা ছাত্র মজলিসের মাজহারুল ইসলাম, সামাজিক সংগঠন এর প্রতিনিধি মাহবুবুর রহমান ইয়ামিম, রেদওয়ান আহমদ ছামী সহ অন্যন্যরা। সমুহ অনুষ্ঠান সঞ্চালনা করেন সামাজিক সংগঠক ও সংগ্রাম পরিষদের যুগ্ম সচিব এম মুহিবুর রহমান মুহিব।
বক্তরা দাবী করেন, ঢাকা-সিলেট মহাসড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বিমানের টিকিট বৈষম্য দূরীকরণ, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ব বিদ্যালয়, হবিগঞ্জের মিরপুর-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ ও শমশেরনগর বিমানবন্দর দ্রুত চালু করা।
বক্তারা হুসিয়ারি দিয়ে বলেন, তাদের যৌক্তিক দাবী দ্রুত মেনে নেয়া না হলে কঠোর আন্দোলরে ডাক দিবেন।



মন্তব্য করুন