হেক্সাস এবং বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে মৌলভীবাজারে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএলটিএস এক্সাম সেন্টার

October 19, 2025,

স্টাফ রিপোর্টার : প্রথম বারের মতো মৌলভীবাজারে হেক্সাস এবং বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্দোগে চালু হয়েছে কম্পিউটার বেইজ আইএলটিএস এক্সাম সেন্টার।

১৯ অক্টোবর রবিবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় শাহ মোস্তফা গার্ডেন সিটিতে হেক্সাস ও বিট্রিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে আয়োজিত এক্সাম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাহনি ইয়াসমিন, পরিচালক, বিজনেস ডেভলপমেন্ট, বিট্রিশ কাউন্সিল, বাংলাদেশ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো: হুমায়ুন কবির, মো: সুলতান আহমেদ, প্রধান নির্বাহী, হেক্সাস এডুকেশন, শাহিবুল আলম রেজা চেয়ারম্যান, হেক্সাস এডুকেশন, আব্দুল কাদির সুমন, ব্যবস্থাপনা পরিচালক, হেক্সাস বাংলাদেশ মো: জুবের আহমেদ, পরিচালক হেক্সাস।

এছাড়াও হেক্সাস ও বিট্রিশ কাউন্সিল সিলেটের কর্মকর্তা এবং শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন। পরে আধুনিক মানের নতুন কম্পিউটার বেইজ আইএলটিএস এক্সাম সেন্টারের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com