বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন ঢাকা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ) কর্তৃক বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন ঢাকা বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে এক প্রতিনিধি সভা নরসিংদী পৌরসভায় অনুষ্ঠিত হয়।
১৮ অক্টোবর ২০২৫ শনিবার সকাল ১১ ঘটিকায় উক্ত সভায় সভাপতিত্ব করেন নরসিংদী পৌর কর্মচারী সংসদ সভাপতি জাকির হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম নুরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাবেরা সুলতানা, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান জিল্লু, অর্থ সম্পাদক নাদিমুল হক, যুগ্ন সম্পাদক এনামুল হক রাজবাড়ি পৌরসভার অফিস সহকারী শফিকুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভোলা পৌর কর্মচারী সংসদ সভাপতি আনোয়ার হোসেন।
সভায় আরো বক্তব্য রাখেন মোঃ ফরিদ মিয়া সভাপতি সিলেট বিভাগ, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সিলেট বিভাগ, গিয়াস উদ্দিন খন্দকার সাধারণ সম্পাদক বরিশাল বিভাগ, মোঃ ইয়াসিন নরসিংদী পৌরসভা, রিয়াদ হাসান কালিগঞ্জ পৌরসভা, মোহাম্মদ খোরশেদ আলম মানিকগঞ্জ পৌরসভা, বাবু প্রদীপ চন্দ্র মিত্র গুরাশাল পৌরসভা, অভিজিৎ সাহা ফরিদপুর পৌরসভা, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন কটিয়াদী পৌরসভা, মোঃ শফিকুল ইসলাম কিশোরগঞ্জ পৌরসভা, মোঃ বাবর হোসেন কালিহাতী টাঙ্গাইল পৌরসভা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন পৌর কর্মচারী অধিকার আদায়ে ফেডারেশন কাজ করে যাচ্ছে, দাবী আদায় ও ফেডারেশনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে ফেডারেশনের সাথে কাজ করতে হবে।
উপস্থিত সকল কর্মচারীগণ ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত পোষণ করেন। দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় একটি সমাবেশ আয়োজন করার জন্য সকল উপস্থিত সকল কর্মচারীগণ প্রধান অতিথি সংগঠনের সভাপতি এ কে এম নুরুজ্জামানকে অনুরোধ করেন। সভাপতি সমাবেশ আয়োজন এর বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেন।
দ্রুততম সময়ের মধ্যে ঢাকা বিভাগীয় কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।



মন্তব্য করুন