কুলাউড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে এমপি প্রার্থী সায়েদ আলীর মতবিনিময়
October 22, 2025,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতিই আমাদের মূল শক্তি। তিনি আরও বলেন, আমি দল-মতের ঊর্ধ্বে উঠে সবার ভালোবাসা ও বিশ্বাস অর্জন করতে চাই।
মঙ্গলবার ২১ অক্টোবর বিকেলে তিনি কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পশ্চিম পাবই গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের সাথে নির্বাচনী গণসংযোগকালে এ আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও পৌর মেয়র পদপ্রার্থী মো: জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহারুল ইসলাম, সেক্রেটারি ইব্রাহীম জুনাবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।



মন্তব্য করুন