রাজনগরে শাহ হাছন আলী ট্রাস্টের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বড়দল গ্রামে শাহ হাছন আলী ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর বুধবার চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব এবং আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ, রাজনগর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ জিলাল উদ্দিন, বিমলাচরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওদুদ প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী আল বেরুনী এবং ইম্পেরিয়াল মেডিকেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তারিক মোশাররফ হোসেন।
মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় এবং দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন, অস্ট্রেলিয়ার অর্থায়নে অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শাহ হাছন আলী ট্রাস্টের পৃষ্টপোষক শাহ সাবিবর আলী।
উক্ত চক্ষু শিবিরে ৫০০ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ঔষধ এবং চশমা প্রদান করা হয়। এছাড়া ৪০ জন ছানী রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করে মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে অপারেশনের মাধ্যমে লেন্স সংযোজন করার জন্য বাছাই করা হয়েছে।



মন্তব্য করুন