বিশেষ প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ডাকাতি করার সময় বাধা দেয়ায় ডাকাতদলের হামলায় গুরুতর আহত এক তরুণী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
২৮ ডিসেম্বর বুধবার সকালে তিনি মারা যান। তিনি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রামনগরের গাজীপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে নাজমিন আক্তার (২৩)। নাজমিনের মামা মামুন মিয়া জানান, ৮ নভেম্বর নিজ বাড়িতে ডাকাতদের হামলায় তিনি মারাত্মক জখম হলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকাতে নিয়ে চিকিৎসা করালেও মেয়েটির অবস্থার উন্নতি না হলে বাড়িতে নিয়ে আসা হয়। এ অবস্থাতেই বুধবার সকালে তার মৃত্যু হয়। আশিদ্রোন ইউপি সদস্য আরজু মিয়া বলেন, ডাকাত দলের হামলায় পরিবারের লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ এগিয়ে আসে এবং এক ডাকাতকে ধরে ফেলে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.