মৌলভীবাজার পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

October 29, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল থেকে জেলা শহরের শমশেরনগর সড়ক, চৌমুহনা, চাঁদনীঘাট, এম সাইফুর রহমান সড়ক, কুসুমবাগ এলাকা ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এলাকায় অবৈধ দোকানপাট, যত্রতত্র সিএনজি স্ট্যান্ড, জবরদখল ও যত্রতত্র মাছ বাজার উচ্ছেদ করা হয়।

পৌরসভা আইনে মৌলভীবাজার পৌরসভার সার্বিক সহযোগিতায় এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী। অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো: নুরে আলম সিদ্দিকীসহ সেনাবাহিনী, পুলিশ ও সংশ্লিষ্ট  দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com