রেডিও পল্লীকণ্ঠ এর আয়োজনে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত
পলি রানী দেবনাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার ৩০ অক্টোবর রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক রুমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আহাদ খান, সহকারী শিক্ষক সুমাইয়া মৌসুমী সহিদ, সীমা রানী শীল, নুরুল হক, মিনহাজ মিয়া, অনামিকা দত্ত, সুবর্ণা সূত্রধর, হিমাংশু ধর, শুভ্র গোপ, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারী আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান,কবিতা,কৌতুক,নাটক পরিবেশন করেন। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল আহাদ খান বলেন, আজকের অনুষ্ঠানটি প্রানবন্ত হয়েছে। আশা করি এ অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পেরেছে এবং ভবিষ্যতে কাজে লাগাতে পারবে। পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করায় রেডিও পল্লীকণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি।



মন্তব্য করুন