চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল

October 30, 2025,

স্টাফ রিপোর্টার : জীবনের শেষ দিন পর্যন্ত মৌলভীবাজারের পথে পন্তরে ছুটে বেড়িছেন ও সংবাদ লিখেছেন সিনিয়র সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল। আর কখনো খবর লিখবেন না তিনি।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর সাংবাদিক দুলাল এর মরদেহে প্রেসক্লাব প্রাঙ্গনে নিয়ে আসলে সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২ টায় তার নামাজে জানাযা সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে মাজার ও মসজিদ প্রাঙ্গন কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি ৩০ অক্টোবর ভোর ৪টা ৩০ মিনিটের সময় শহরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

মৌলভীবাজার কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের মরদেহ দুপুর ১২টা ৩০ মিনিটে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে আনা হয়। এসময় তার সহকর্মী সাংবাদিকরা কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্মৃতিচারণ করে দীর্ঘদিনের সহকর্মীরা বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদ, সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহিন, দৈনিক স্বাধীনতা চেতনা পত্রিকার সম্পাদক বকশি মিছবাউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম, এনটিভি ও ইনকিলাবের রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক ইত্তেফাকের নজরুল ইসলাম মুহিব, একাত্তর টেলিভিশনের আহমদ ফারুক মিল্লাদ, এটিএন বাংলার সৈয়দ মহসিন পারভেজ, এখন টেলিভিশনের এম এ হামিদ, দৈনিক কালের কন্ঠের মো: সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশনের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক যুগান্তরের হোসাইন আহমদ, দৈনিক যায়যায় দিনের মোঃ আব্দুল ওয়াদুদ, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, সাংবাদিক আবদাল মাহবুব কোরেশী, সাংবাদিক দরুদ আহমদ, এশিয়া বানীর ময়নুল চৌধুরী, দৈনিক সংবাদ সারাবেলার মো: আব্দুল কাইয়ুম, দৈনিক নবচেতনার জাকির আহমদ, ডিবিসি নিউজের ওমর ফারুক নাঈম, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, সমাজসেবী বাচ্চু মিয়া প্রমুখ।

পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়  সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গনে। সেখানে দুপুর ২টায় জানাজার নামাজ শেষে মাজারের পাশে কবরস্থানে বাবার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সাবেক আমির এম এ মান্নান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বক্তারা বলেন, সাংবাদিক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তমাল ফেরদৌস দুলালের মৃত্যুতে মৌলভীবাজার জেলাবাসী একজন সৎ ও নিষ্ঠাবান সাংবাদিককে হারাল। এ সময় তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। দুলাল বেশি সময়জুড়ে নিরলস শ্রম, কঠোর অভিনিবেশ, অসামান্য পেশাদারিত্বের মধ্যদিয়ে মৌলভীবাজারে সাংবাদিকতা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে ও কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রিয় মানুষ তমাল ফেরদৌস দুলালের মৃত্যুতে শোক জানিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসন, মৌলভীবাজার জেলা পুলিশ, মৌলভীবাজার জেলা বিএনপি, জামায়াত ইসলামী, মৌলভীবাজার প্রেসক্লাব, অনলাইন প্রেস ক্লাবসহ অনেক সংগঠন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com