লিয়াকত আলী ফাউন্ডেশন কর্তৃক ওয়াহিদ সিদ্দেক স্কুলে কম্পিউটার প্রদান
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ও ব্যারিষ্টার লিয়াকত আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য একটি কম্পিউটার প্রদান অনুষ্ঠান বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়।
৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত সভায় বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ব্যরিষ্টার এম লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট সাইফুর রহমান, ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সমন্বয়ক হারুনুর রশিদ, ছাত্রী বৈশাখী দাস।
উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, খলিলপুর ইউনিয়ন বিএনপির নেতা ছুরুক আলম, রব্বান খান, আংগুর চৌধুরী, আব্দুল বাশার, সুমন আহমেদ, শেবুল আহমেদ, মুর্শেদ খান।



মন্তব্য করুন