জুলাই যোদ্ধার উপর স/ন্ত্রা/সী হা/মলা/র প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত
November 1, 2025,
স্টাফ রিপোর্টার : জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা কাজী মনজুরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩১ অক্টোবর সন্ধ্যায় মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যুদ্ধা আব্দুস সালাম, বাবুল আহমদ, ফকরুল ইসলাম, ইমাজ আহমদ, কাজী মনির সহ আরও অন্যান্যরা
বক্তার বলেন, নতুন অরাজনৈতিক প্ল্যাটফর্ম জুলাই যুদ্ধা পরিষদ গঠন করায় এ হামলা করা হয়। ওই হামলায় জুলাই যুদ্ধারা মৌলভীবাজার জেলা এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া ও জাতীয় ছাত্র শক্তির সদস্য সচিব জাবেদ রহমান নেতৃত্বে হামলার দাবী করেন।



মন্তব্য করুন