ঢাকা ব্যাংক পিএলসি শাখায় ম্যানেজার বিদায় ও বরণ অনুষ্ঠিত

October 30, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার ঢাকা ব্যাংক পিএলসি শাখায় পৃথক ভাবে ম্যানেজার বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক পিএলসি শাখায় অবসরজনিত বিদায়ী ম্যানেজার মোঃ মুর্শেদ আলম ও সদ্য যোগদানকারী ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক গ্রাহক ও দৈনিক স্বাধীনতার চেতানার সম্পাদক বকসী মিসবাহ-উর রহমান, মৌলভীবাজার চেম্বার সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরিফ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাগণ।

অনুষ্ঠানের শুরুতে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ফুল দিয়ে বরণ করে নেন সদ্য যোগদানকারী ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলামকে। অনুষ্ঠানের শেষ দিকে অবসরজনিত বিদায়ী ম্যানেজার মোঃ মুর্শেদ আলমকে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com