মৃ/ত ব্যক্তির চেহারা প্রকাশে সচেতন হই

November 3, 2025,

বশির আহমদ : মৃত ব্যক্তির লাশ বা চেহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা একেবারেই অসঙ্গত ও অনুচিত। মৃত্যুর পর মানুষের চেহারায় স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে, যা দেখে অনেকেই ভয়, দুঃখ বা মানসিক আঘাত পেতে পারেন।

তাছাড়া, পরিবারের অনুমতি ছাড়া এমন ছবি বা ভিডিও প্রকাশ করা নৈতিকতা ও মানবিকতার পরিপন্থী। প্রত্যেক মানুষের মতো মৃত ব্যক্তিরও মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

আসুন-মৃত ব্যক্তির ছবি বা ভিডিও প্রকাশ করা থেকে বিরত থাকি, দোয়া ও শ্রদ্ধার মাধ্যমে তাদের স্মরণ করি। এভাবেই আমরা প্রকৃত মানবিকতা ও সভ্যতার পরিচয় দিতে পারি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com