
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কর্মকর্তাকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার ১ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে শ্রীমঙ্গল কার্যালয়ের প্রশিক্ষিকা রুনা চৌধুরীকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি কর্মকর্তা তোফায়েল আহমেদ।
এসময় বক্তব্য রাখেন দলনেতা আহছানউল্লাহ সুমন পিভিএম, দলনেতা মনছুর আহমেদসহ অন্যান্য দলনেতা-দলনেত্রী ও কমান্ডারবৃন্দরা।
রুনা চৌধুরী এক যুগের বেশী সময় শ্রীমঙ্গল উপজেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এসময় তার এই কর্তব্যের উপহার হিসেবে সদ্য পদোন্নতি পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন এবং সকলে ওনার পরবর্তী কর্মস্থল ও পারিবারিক জীবনের সমৃদ্ধি কামনা করেন বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.