বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারে বিএনপির বর্ণাঢ্য র্যালি
স্টাফ রিপোর্টার : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উক্ত দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হামিদিয়া পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাউর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সুনিল কুমার দাস, এম এ মুকিত, মোশাররফ হোসেন বাদশা, মাহমুদুর রহমান, শ্যামলী সুত্রধর, সেলিম সালাহউদ্দিন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ, পৌর বিএনপির সভাপতি মো: অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার মজুমদার ইমন, পৌর বিএনপির নেতা সালাম আহমদ জিতু, যুগ্ন সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজা করিম রেজা, মো: ইমরান আহমদ ও সাইফুল ইসলাম শিপন প্রমুখ।
র্যালিতে জেলা বিএনপি, পৌর বিএনপি,সদর উপজেলা বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।



মন্তব্য করুন