সীরাতুন্নবী (সা:) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৮ নভেম্বর সকাল ১০টায় চৌমুহনা সংলগ্ন ছাত্রশিবির কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ২০ জন বিজয়ীকে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারীকে সীরাত গ্রন্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট মহানগর সভাপতি ও বিশিষ্ট দাঈ মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার।
তিনি বলেন, লেখালেখি মানুষের মনন ও ভাবনার জগৎকে প্রসারিত করে। রচনা কেবল মুখস্থ লেখার নাম নয় বরং সৃজনশীলতা দিয়ে নতুন কিছু সৃষ্টি করার মাধ্যম। লেখার মাধ্যমে তরুণদের নিজেদের চিন্তাশক্তিকে বিকশিত করতে হবে।
মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু।
এছাড়া শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুস্তাকিম আলী, প্রকাশনা সম্পাদক সাব্বির ইসলাম তানভীর, সাহিত্য সম্পাদক জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন