বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে রাস্তার পাশের আগাছা পরিষ্কার

November 8, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন তালামীয (পূর্ব) শাখার উদ্যোগে শমসেরনগর রোডের দু পাশের আগাছা পরিষ্কার করণের এর কাজ করা হয়।

৭ নভেম্বর শুক্রবার শমসেরনগর রোডের শ্যামেরকোনা বাজার থেকে শুরু করে মাতারকাপন এলাকায় এসে কাজ শেষ হয়।

এ সময় কাজে অংশগ্রহণ গ্রহণ করেন, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, ইউনিয়ন পূর্ব শাখা তালামীযের সভাপতি তারেক আহমদ, সহ-সভাপতি শামসুল ইসলাম, নাইম আহমদ রুসেল, সাধারণ সম্পাদক রেদোয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, অর্থ সম্পাদক শিহাব আহমেদ, ৮ নং ওয়ার্ড তালামীযের সভাপতি নাইম আহমদ, সাধারণ সম্পাদক মাফি আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম সাব্বির, অর্থ সম্পাদক জুবেল আহমদ, প্রশিক্ষন সম্পাদক তামিম আহমদ, সদস্য ইয়ারুপ আহমদ, ৯ নং ওয়ার্ড তালামীযের সাধারণ সম্পাদক রাহিম আহমদসহ তালামীযের দায়িত্বশীল সদস্যরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com