উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহ্বান

November 8, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই আনন্দঘন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীকে অবিলম্বে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানানো যাচ্ছে।

আয়োজন করছেন : উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

 সার্বিক সহযোগিতায় : মাদ্রাসা গভর্নিং বডি, এলাকাবাসী এবং প্রবাসে অবস্থানরত সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি  বশির আহমদ সকল প্রাক্তন শিক্ষার্থীকে সময়মতো রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ ঐতিহাসিক অনুষ্ঠানে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com