মশফিকুল হক তরফদার আর নেই
November 15, 2025,
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ নিবাসী, সাবেক কোর্ট জামে মসজিদ বর্তমান জেলা জামে মসজিদ কমিটির সদস্য, মশফিকুল হক তরফদার (৭৬) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)।
বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ শুক্রবার ১৪ নভেম্বর বাদ জুমা কোর্ট জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ২য় জানাযার নামাজ শুক্রবার বাদ আছর মরহুমের বালিকান্দী গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।



মন্তব্য করুন