আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের নাশকতার প্রতিবাদে মৌলভীবাজার জামায়াতের বিক্ষোভ

November 15, 2025,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসারদের দেশব্যাপীভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ  ও নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার ১৪ নভেম্বর বাদ জুমা কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের দেওয়ানী মসজিদের সম্মুখ হতে এক মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা আমীর ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলী, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, ছাত্রশিবির শহর সভাপতি তারেক আজিজ, জেলা সভাপতি মো: ফরিদ উদ্দিন, সদর উপজেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি মো: ইসমাইল আলী  ও ছাত্রশিবির শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমাদ প্রমূখ।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো: শাহেদ আলী বলেন, ফ্যাসিবাদের উপযুক্ত বিচার হলে ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। বাংলাদেশে  নতুন করে আর কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বন্ধ হবে। বাংলার জনগণ ফ্যাসিবাদের বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ। ভাঙচুর করে, ককটেল বিস্ফোরণ করে, গাড়িতে  আগুন দিয়ে বিচারের অগ্রগতি রুখে দেয়া যাবে না ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com