
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ (সৈয়দ আবুল কালাম ভিলা) দারুল আজহার শ্রীমঙ্গল ক্যাম্পাসে পাঠ্যপুস্তক উৎসব ২০১৭ উদযাপিত হয়েছে। ১ জানুয়ারি রবিবার সকাল ১১টায় মুসলিমবাগস্থ শ্রীমঙ্গল ক্যাম্পাসে ২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদোর হাতে বই তুলে দেন দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ।
বই বিতরণ ও পাঠ্যপুস্তক উৎসব ২০১৭ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মাওলানা বিন এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল ক্যাম্পাসের শিক্ষক মাওলানা মাহবুল আলম বাশার, আব্দুস স্বুহান , আব্দুর রকিব, আতিকুর রহমান, আশিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, মুহসিন আবেদিন, শিক্ষিকা আনোয়ারা বেগম সুমি। আরও উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ চৌধুরী, আশিকুর রহমান হেলাল, আব্দুল হক মান্নানসহ শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবগণ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.