কুলাউড়ায় ৩১ দফার বার্তা নিয়ে গণসংযোগে বিএনপির প্রার্থী শকু
কুলাউড়া প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ শওকতুল ইসলাম শকু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন।
শনিবার ১৫ নভেম্বর বিকেলে শহরের বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় ঘুরে ঘুরে তিনি ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদোয়ান খান, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির ও আখদ্দস আলী মাস্টারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণের সময় শওকতুল ইসলাম শকু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।



মন্তব্য করুন