
আব্দুর রব : বড়লেখায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমের প্রণোদনা (২০২৫-২৬ অর্থবছর) কর্মসূচির আওতায় বিনামূল্যে রবি শস্য গম, সরিষা, সূর্যমূখি, চিনাবাদাম এবং উপশী ও হাইব্রীড জাতের বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের কার্যক্রম শুরু করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
১৭ নভেম্বর সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
তবে, এবার অন্যান্য বছরের অর্ধেকের চেয়েও কম বীজ-সার বরাদ্দ প্রদানে উপজেলার দুই তৃতীয়াংশ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনার বীজ ও সার পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এতে কৃষকদের মাঝে হতাশা বিরাজ করছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত বীজ ও সার বিতরণের সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, কৃষক নেতা সেলিম মিয়া, ইউপি সদস্য আব্দুস শুকুর প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.