
পলি রানী দেবনাথ : শ্রীমঙ্গল অঞ্চলের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) জুড়ী শাখার উদ্যোগে ভার্মি কম্পোস্ট তৈরির উপর একটি প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার ১৭ নভেম্বর প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফল উদ্যোক্তা আমেনা বেগমের সহায়তায় এলাকার ৫২ জন প্রান্তিক কৃষক-কৃষাণীকে নিয়ে তার প্রদর্শনী প্লটে সরেজমিনে হাতে-কলমে ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের বিস্তারিত ধারণা দেওয়া হয় এবং অল্প পুঁজিতে কীভাবে এটি লাভজনক একটি প্রকল্পে রূপান্তর করা যায়— সে বিষয়ে উদ্যোক্তা আমেনা বেগম ও তার স্বামী বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করেন।
কৃষক সমাবেশে উপস্থিত সবাই ভার্মি কম্পোস্ট সারের উপকারিতা ও প্রকল্পের সফলতা দেখে উৎসাহিত হন। অংশগ্রহণকারীদের মধ্যে রেজিয়া বেগম ও কুলসুমাসহ মোট ২৫ জন কৃষক-কৃষাণী ব্র্যাকের টেকনিক্যাল সহায়তা পেলে তাদের নিজ নিজ বাড়িতে এই প্রকল্প চালু করার আগ্রহ প্রকাশ করেন এবং উপস্থিত ব্র্যাক কর্মকর্তাদের নিকট আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানান।
উক্ত কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান, আঞ্চলিক কো-অর্ডিনেটর মো: আশরাফুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক মো: আসাদুজ্জামান, শাখা ব্যবস্থাপক মো: মজিবুল আমিন, এবং কৃষি ও বীমা ইউনিটের কৃষি সম্প্রসার কর্মকর্তা মো: ইউনুছ।
প্রশিক্ষণ শেষে ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান বলেন, ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে আগ্রহী সকলকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে ব্র্যাক সর্বদা কৃষকদের পাশে থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.