মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসকের যোগদান
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেলেন তৌহিদুজ্জামান পাভেল।
১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নিয়োগ নিশ্চিত করা হয়। দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে সম্প্রতি রদবদলের অংশ হিসেবেই তাঁকে মৌলভীবাজারে দায়িত্ব দেয়া হয়েছে।
তৌহিদুজ্জামান পাভেল নতুন দায়িত্ব গ্রহণের আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশাসনিক পরিচালনায় তার সুনাম রয়েছে।
তৌহিদুজ্জামান পাভেল রাজনগর উপজেলার ইউএনও হিসেবে গত ৪/১০/২০১৭ ইং হইতে ৩০/০৪/২০১৮ ইং তারিখ পর্যন্ত ছিলেন।
অন্যদিকে, জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনকে বদলি করে স্বাস্থ্যশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মৌলভীবাজারে প্রায় ১৪ মাস জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখেন।
নতুন জেলা প্রশাসকের যোগদানের মাধ্যমে জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা করছেন জেলাবাসী।



মন্তব্য করুন