বিয়ানীবাজারে বিজিবির অভিযানে অবৈধ কাঠভর্তি ট্রাক জব্দ, আ/ট/ক ২

November 19, 2025,

আব্দুর রব : বিজিবি-৫২ (বিয়ানীবাজার) ব্যাটালিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপির টহল বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৮ নভেম্বর সকালে বিশেষ অভিযান চালিয়ে ৪৪৭ ঘনফুট অবৈধ কাঠভর্তি একটি ট্রাক ও ২টি মোবাইল ফোন জব্দ করেছে। এসময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বিয়ানীবাজার উপজেলার দুবাগমোড় এলাকায় বিজিবি এই বিশেষ অভিযান চালিয়েছে।

আটককৃতরা হচ্ছে- নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাসকান্দর গ্রামের আনসার আলীর ছেলে মো. আব্দুর রহিম (৪২) ও রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে মো. খোকন (৪০)।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, বিজিবির বিশেষ অভিযানে প্রায় পৌনে ৭ লাখ টাকা মূল্যের অবৈধ কাঠ, অবৈধ কাঠবাহী ট্রাক ও দুইটি মোবাইল জব্দ করা হয়েছে। এসময় পাচারকাজে সম্পৃক্ততার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com