
স্টাফ রিপোর্টার : র্যাব-৯ এর অভিযানে ২৪ ঘন্টার মধ্যে মৌলভীবাজারের রাজনগর থেকে ধর্ষণ মামলার একমাত্র আসামি মামুন গ্রেফতার।
১৭ নভেম্বর সোমবার রাজনগর থানাধীন টেংরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার, নারী ও শিশু নির্যাতন মামলার একমাত্র পলাতক আসামি মো: মামুন মিয়াকে গ্রেফতার
করে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামি হলেন, পিতা- আবুল মিয়া, সাং- নোয়াহাটি, থানা- আজমেরীগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.