অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার : কুলাউড়া আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম (শকু) উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী এম নাসের রহমান। এর আগে শকু নেতৃবৃন্দকে সাথে নিয়ে কুলাউড়া বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মরহুম সৈয়দ আকমল হোসেন এবং বাংলাদেশ মুসলিম লীগ ও সাবেক সাংসদ মরহুম এ এন এম ইউসুফের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, মরহুম অর্থ মন্ত্রী এম সাইফুর রহমান এর আদর্শ ও নেতৃত্ব দল ও জনসাধারণের জন্য প্রেরণার উৎস। কবর জিয়ারত দলের ঐক্য ও ঐতিহ্যকে সমৃদ্ধ করার প্রতিফলন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের কার্যক্রম প্রার্থী ও দলের মধ্যে সংহতি দৃঢ় করতে এবং জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



মন্তব্য করুন